• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে, এমন কোনও সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী না কি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনও সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার সম্ভাবনা নেই।’
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। ধর্ম পালনে প্রত্যেকের সমান অধিকার।’ বরিশালে পূজামণ্ডপ ঘুরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছে আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক।’ ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার হয়েছে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা আজ দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার-সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এরপর ভোলার উদ্দেশে যাত্রা করেন উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category