• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন!

এস ও টুটুল :
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকস, গাজীপুর : গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি শরীফপুরে ছুরিকাঘাতে খুন হলেন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী আব্দুল হালিম (৩৫)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হালিম নগরীর মালেকের বাড়ি শরীফপুর দরগারপাড় মহল্লার আব্দুস সামাদের ছেলে। তিনি দুই স্ত্রী ও দুই সন্তান নিয়ে পাশাপাশি বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জনৈক আদিব নামের এক যুবকের সাথে হালিমের কথা কাটাকাটি হয়।পরে ওই রাতেই স্থানীয় বাজারে কেরাম বোর্ড খেলতে গিয়ে ওই আদিবসহ ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ দল হালিমের উপর হামলা চালায়। এসময় তারা গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।আহত অবস্থায় স্বজনরা দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক দেখে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, হালিম ছিলেন অত্যন্ত মিশুক, ভালো মনের এবং উপকারি মানুষ। সবার সুখ–দুঃখে পাশে দাঁড়াতেন তিনি। তার এ অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। গাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category