• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

কয়রায় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে কালনা মাদ্রাসা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের ফাইনাল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা-৭-০ গোলে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, জাকারিয়া বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইজ উদ্দিন, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারি শিক্ষক, আঃ রউফ, আঃ হালিম, মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড় ব্যাক্তিত্ব আলহাজ্ব দ্বীন মোহাম্মদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী ও বিএম আঃ রাজ্জাক । শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category