• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে বাংলাদেশ আমজনগন পার্টি : রফিকুল আমীন

সায়েদ বাদল :
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ আমজনগন পার্টি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে ‘বাংলাদেশ আমজনগন পার্টি’। তিনি বলেন, আমি আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই থামবে না। দুর্নীতিগ্রস্থ শাসনব্যবস্থাই আমাদের দেশের মূল সমস্যা উল্লেখ করে তিনি বলেন, আমি এমন একটি প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখান থেকে সকল প্রকার দুর্নীতি নির্মূল করা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনক ড. মোহাম্মদ রফিকুল আমীন এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত থাকতে চায় তাদের সকলেরই রাজনীতিতে যোগদান করা উচিত। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই অধিকার রয়েছে গণতান্ত্রিক বিষয়ে চর্চা করার ও কথা বলার। সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সমাজসেবক, মসজিদের ইমামসহ প্রত্যেক পেশাজীবীরই রাজনীতিতে যোগদান করা উচিত।
বাংলাদেশ আমজনগন পার্টি’র আহ্বায়ক আরও বলেন, আমরা ন্যায় বিচার চাই। আইনের শাসন চাই। আমরা চাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমি মজলুম আমজনতার কথাগুলো সঠিক গন্তব্যে পৌঁছাতে চাই। মিথ্যা ও বানোয়াট মামলায় ডেসটিনির সাবেক কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীনকে ১২ বছরেরও বেশি সময় ধরে জেল হাজতে আটক রাখা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান দুদককে ব্যবহার করে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা সবসময় পরাজিত, সত্য সবসময় বিজয়ী’।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ন্যায়বিচার এখনো পুনরুদ্ধার হয়নি। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় প্রয়াস হওয়া উচিত- সত্যের পক্ষে দাঁড়ানো এবং নির্যাতিতদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা চাই এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বদলে থাকবে মানবতা, মুক্তচিন্তা ও ন্যায় বিচার।
রফিকুল আমীন বলেন, আইনের শাসন বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যারা আমাদের দমিয়ে রাখতে চায় তারা জানে আমরা জেগে উঠলে বদলে যাবে সব। অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের সবাইকে সৎ ও সাহসী হতে হবে।
সম্প্রতি ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নতুন ভিশন ও রোডম্যাপ পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার নয়। এটা আপনার জন্মগত অধিকার।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আমজনগন পার্টি’র প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনকে বরকত ও রহমতে ভরে তুলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category