• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শাহিন মিয়া :
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 129.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : মেয়াদোত্তীর্ন গাইবান্ধা জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে এসময় বিএনপিতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন তারা।
‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’র ব্যানারে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু ও আমান উল্লাহ চৌধুরী সাজু, সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০১৭ সালের ১৮ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর প্রায় নয় বছর অতিবাহিত হলেও জেলা কমিটি পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। অন্যদিকে সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর উপজেলা ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগীদের বাদ দিয়ে ইচ্ছেমতো পছন্দের লোক যুক্ত করে পকেট কমিটি গঠন করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category