• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থা ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “আমি ঢাকা-১১ আসনকে চাঁদাবাজমুক্ত, নিরাপদ, পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category