সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কয়রা সদরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, কোহিনূর আলম, আঃ সামাদ, এস এম আঃ রহিম, রফিকুল ইসলাম মিস্ত্রী, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু,গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ফয়জুল করিম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াক্বু আলী, মিজানুর রহমান লিটন, আলাউদ্দিন, কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, রিয়াছাদুজ্জামান বাবলু, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন, আলাউদ্দিন প্রমুখ।

কয়রায় সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিন ব্যাপী প্রশিক্ষন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সহ-ব্যবস্থাপনা (সিএমসি) কমিটির সদস্যদের অংশ গ্রহনে দিন ব্যাপী এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মানবকল্যান ইউনিটের হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রিলিয়ান এইডের সহযোগিতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশবীদ গৌরঙ্গ নন্দী। সার্বিক তত্বাবধানে ছিলেন কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহানুর আলম, সিএমসির কেশিয়ার মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, কোডেকের ফিল্ড অফিসার মোঃ ফারুক হোসেন, ভিসিএফ সদস্য মোল্যা মনিরুজ্জামান মনি, সাইফুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রোজিনা খাতুন, রোকেয়া পারভীন প্রমুখ। উল্লেখ্য কোডেকের ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস নামের একটি প্রকল্প কোষ্টাল এলাকায় উন্নয়নমুলক কার্যক্রম চলমান রেখেছে। সেই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।