• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

গাইবান্ধায় মন্দিরে ঢুকে নির্মাণাধীন প্রতিমা ভাংচুর

শাহিন মিয়া :
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলা দাড়িয়াপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত-রাতে ছয়ানি মাঝিপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস বলেন, আসন্ন ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। আমাদের প্রতিমা তৈরির কাজ চলমান আছে। আমরা রাত ২.৩০ টা পর্যন্ত প্রতিমার কাজ করে ঘুমাতে গিয়েছিলাম। এমতাবস্থায় শনিবার দিবাগত রাতে কে বা কারা মন্দিরে ঢুকে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী- পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করিয়েছি।
প্রতিমা ভাঙচুরের খবর আমরা মন্দির পরিদর্শন করেছি। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, আমরা শহর- গ্রামের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে মন্দির কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু এই মন্দিরে আজকে ঘটনা ঘটার পর সিসি ক্যামেরা স্থাপন করেছে।
ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।”
গাইবান্ধা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category