• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

মুন্সিগঞ্জে সাংবাদিক মারধরের ঘটনায় মামলা, আসামি ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

তোফাজ্জল হোসেন শিহাব :
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার মামলা নম্বর (১০) তবে ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
এসময় বক্তারা আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সুমন দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি ফয়সাল, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন,মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এড. জসিস মোল্লা, উপদেষ্টা এম জামাল মন্ডল, কোষাধ্যক্ষ রাজ মল্লিক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম, আজকের সংবাদের তোফাজ্জল হোসেন শিহাব, বাংলাদেশ সমাচারের লিটন মাহমুদ, বাংলা টিভির রোবেল মাদবর, বাংলাদেশ কন্ঠের ফরহাদ হোসেন জনি, এশিয়া বানীর শেখ আসলাম, আবুল কালাম সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বিএনপির আনন্দ শোভাযাত্রার সংবাদ কাভারেজ করতে গেলে কাচারি এলাকায় সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর অতর্কীত হামলা চালায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জেলায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category