• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন
ইসমাইল হোসেন (৪৫) আছাদুল গাজী (৪১) ও আঃ রহমান (৩৭)। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category