• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

প্লিজ ছাত্রলীগ হইয়েন না, ছাত্রদলকে ফরহাদ

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ফরহাদ বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরনের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।
শিবির সমর্থিত এই প্রার্থী অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি। এবার যদি আবার এ ধরনের ঘটনা ঘটে, শিক্ষার্থীরা প্রতিহত করবে।
নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেও ফরহাদ বলেন, অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক মঞ্চস্থ করা হয়েছে। ডাকসু নির্বাচনে যেসব কেন্দ্রে অভিযোগ উঠছে, সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারও ওপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া যাবে না।
ফরহাদ পুনরায় ছাত্রদলকে সতর্ক করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে আচরণ করতো, আজ ছাত্রদল সেই একই আচরণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের সৌজন্যমূলক আচরণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category