• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

কাতারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কাতারের রাজধানী দোহাতে ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার বিকালে কাতারের দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
কাতারের নাম উল্লেখ না করে বিবৃতি বলা হয়, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সমন্বয়ে হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাসের এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ইসরায়েলের ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী।’
অন্যদিকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল ১২-কে বলেছেন, কাতারে হামলার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category