• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

মুফতি কাউসারের নির্দেশে মাধবদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

মোঃ আল আমিন :
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : দুর্নীতির তথ্য সংগ্রহ করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালায় নরসিংদীর মাধবদীর মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসারের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনিরা। সোমবার (৮ সেপ্টম্বর) বিকেলে সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
এসময় দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি জাকারিয়া, আনন্দ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান ও চ্যানেল ২১ এর মাধবদী প্রতিনিধি শাহিনকে মারধর করে ক্যামেরা ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন, মোটরসাইকেল, মোটরসাইকেলের চাবি ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা দুর্নীতির প্রমাণ সংগ্রহ করছিলেন। এমন সময় চেয়ারম্যান মুফতি কাউসারের ইঙ্গিতে তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) বারেক ও জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের প্রাথমিক তদন্তে হামলার সত্যতা মিলেছে।
ভুক্তভোগী সাংবাদিকরা চেয়ারম্যান মুফতি কাউসারের খুঁটির জোড় চিহ্নিত করে তাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ইতোমধ্যেই এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনার পর পরই মাধবদী প্রেসক্লাবে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চেয়ারম্যান মুফতি কাউসারের শাস্তি দাবী করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category