• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আতাউর শাহ্ :
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সোমবার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমেই প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাক্ষরতা শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট ভাষায় পড়তে ও লিখতে পারার ক্ষমতা। যে অর্থটি আমরা অধিকাংশ মানুষই জানি না। এখনো আমরা পুরোপুরি সাক্ষরতা অর্জন করতে পারিনি। একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে চাইলে শতভাগ সাক্ষরতা অর্জনের কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি জেলার সকল প্রতিষ্ঠানকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাক্ষরতার আওতায় নিয়ে এসে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নওগাঁয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজান বলেন, নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফি ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত শিক্ষার্থী ও আন্দোলন কারীদের সাথে তামাশার শামিল। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। ছাত্রদলের নেতা জুনায়েদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category