• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

ইন্দুরকানীতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সোমবার সকাল থেকে ইন্দুরকানী উপজেলায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
সকাল থেকে তিনি সদর ইউনিয়নের বিজিএস দাখিল মাদ্রাসা, এফ. করিম আলীম মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক পাইলট বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারেও গণসংযোগ করেন তিনি।
মতবিনিময়কালে মাসুদ সাঈদী বলেন, “দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক অবক্ষয় ঠেকাতে পারেনি। একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লক্ষ্য স্থির করে পড়াশোনা করতে হবে। আমরা যদি সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক তৈরি করতে পারি, তবে শোষণমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category