• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

সুন্দরগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

বায়েজিদ :
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : ‎গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আত্মীয়তার সম্পর্কের অবৈধ সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক ও তার দুই সঙ্গী এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
‎ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন একই এলাকার সজিব (২০), সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিবেশী এবং ফুফা হিসেবে সজিবের সাথে কিশোরীর প্রায়ই মোবাইলে কথা হত। বৃহস্পতিবার সজিব তাকে রাতে গুরুত্বপূর্ণ কথা বলে দেখা করার জন্য ডাকেন। ‎এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিব কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বাইরে ডাকেন। গুরুত্বপূর্ণ কথা বলার অজুহাতে তাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছু দূরে একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে গিয়ে প্রথমে সজিব নিজে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। এরপর তার দুই সঙ্গী সোহেল ও নাহিদ পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ ঘটনা শেষে তারা তিনজন অন্ধকারে মিলিয়ে যায়।
‎অবর্ণ্য যন্ত্রণা সহ্য করেও কিশোরী সজিবকে ধাওয়া করেন। পথে দুই পথচারী তার করুন চিৎকার শুনে এগিয়ে আসেন এবং ঘটনার বিবরণ জেনে তাকে উদ্ধার করে ঘরে পৌঁছে দেন। অভিযুক্তরা প্রথমে এই ঘটনা ধামা চাপা দিতে চাইলে, কিশোরী বিকেল বেলা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেন। ‎পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসেন। শনিবার তাকে গাইবান্ধা সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়।
‎ভুক্তভোগী কিশোরী ইতিমধ্যেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
‎সুন্দরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category