• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ

শাহিন মিয়া :
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : ‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নব্যবিবাহিত দম্পতির বাসর রাতে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দ্বারা কেটে গুরুতরভাবে আহত করেছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে সামাজিক রীতিনীতির মধ্য দিয়ে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলীর কন্যা মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের পর নবদম্পতিকে বাসর ঘরে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা আকস্মিকভাবে ধারালো ব্লেড ব্যবহার করে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন।
‎নজরুল ইসলাম তীব্র যন্ত্রণায় চিৎকার করলে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
‎খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান সাংবাদিকদের বলেন, বিয়ের রাতেই এমন নির্মম ঘটনা সংঘটিত হওয়া হৃদয়বিদারক এবং অগ্রহণযোগ্য।
‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category