সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারেরমত ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজন করল “২য় গ্র্যাজুয়েশন সেরিমনি” অনুষ্ঠান। গতকাল ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মীর জাহিদ হাসান। সম্মানিত অতিথি হিসেে বউপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আলমাসুদ করিম, ড্যাফোডিল পরিবারের স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন ও ড্যাফোডিল পরিবারের বাংলাদেশ কারিগরিশিক্ষা বোর্ডের অধীনস্ত ইন্সটিটিউশন সমূহের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস ও ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএমজহিরুল উসলাম ফরহাদ প্রমুখ।