সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নিষিদ্ধ পলিথিন প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার হচ্ছে পুরো মাধবদী পৌরশহর ও আশপাশের বাজারগুলোতে। আর সেই পলিথিন ব্যবহারের পরে ফেলা হচ্ছে মাধবদী বাজারের মধ্য দিয়ে বয়ে চলা এই শহরের একমাত্র বহ্মপুত্র নদে। দেখে মনে হবে যেন একটা ময়লার ভাগাড়। যার ফলে এই বহমান বহ্মপুত্র নদের তীরে নিষিদ্ধ পলিথিনে স্তূপে পরিণত হয়েছে। পলিথিনের কারণে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে খনন করা নদী পরিবেশ দূষণসহ ভরাট হচ্ছে।
একটা সময় মাধবদীর এই প্রাণবন্ত বহ্মপুত্র নদ দিয়ে চলতো বড় বড় নৌকা যার নাম দেয়া হয়েছে গয়না। এই গয়না দিয়ে মাধবদী বাজারের ব্যবসার সমস্ত মালামাল আনা হতো নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এখন আর কোন ছোট ডিঙ্গি নৌকাও চলে না এ নদে। এই নদ থেকে মাছ শিকার করে জিবিকা নির্বাহ করতো জেলেরা। অথচ বর্তমান সময়ে শিল্পকারখানা ও ডাইং ফ্যাক্টরির দুষিত পানিতে নদের পানি এমন ভাবে নস্ট হয়েছে যেখানে মাছ থাকাতো দুরের কথা এই পানিতে কেউ পা ফেলবে তারও উপায় নেই। মাধবদী বাজারে কিছু দিন পর পর অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বুঝা যায় এই শহর রক্ষার জন্য এ নদের পানির কতটা প্রয়োজন। আগুন লাগলে দমকল বাহিনিরা এই বহ্মপুত্র নদ থেকে পানির ব্যবস্থা করতে পারে না পলিথিন ও রঙিন দুষিত পানির কারণে আর তাতে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে। সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন কোন দোকানদার বিক্রি করতে পারবে না ও সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারবে না। কিন্তু মাধবদী শহরের চিত্রটা সম্পুর্ণ ভিন্ন বাজার ঘুরে দেখাযায় যেন পলিথিন ছাড়া বাজার করা অসম্ভব। বাজারের দোকানদারদের ব্যবহারে মনে হচ্ছে পলিথিন নিষিদ্ধ নয়। আগের মতোই চলছে সর্বস্তরে নিষিদ্ধ পলিথিনের স্বাভাবিক ব্যবহার। পলিথিনের ব্যবহার থেমে নেই, নেই বাধা দেওয়ার কেউ। কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকান, ফলের দোকান, কসমেটিকস এর দোকানসহ সর্বস্তরে। মাধবদী ও এর আশপাশের সব বাজারেই চলছে খোলাখুলি পলিথিন ব্যবহার। যদিও দেড় যুগ আগে পরিবেশের জন্য চরম ক্ষতিকর উপাদান হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয় পলিথিন ব্যাগ। সেই সঙ্গে আইন প্রণয়ণ করে নিষিদ্ধ করা হয়েছে এর উৎপাদন, কিন্তু পরিবেশের জন্য চরম ক্ষতিকর হিসেবে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আইন প্রয়োগসহ নানান কার্যক্রম বিদ্যমান থাকলেও মিলছে না কার্যকরি কোনো সমাধান। ব্যবসায়ী ও সুধী সমাজ বলেছেন, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও সেটা ভুলে গেছে মাধবদী পৌরবাসী। সেই সাথে পলিথিন ব্যবহার ও বিক্রি বন্ধে কোন অভিযান আর চোখে পড়ে না। এমন অবস্থায় মাধবদীর বহ্মপুত্র নদী রক্ষায় প্রথমেই আমাদের নিজেদের সচেতন হতে হবে। বড় বড় ডাইং ফ্যাক্টরীর রঙ মিশ্রিত দুষিত পানি ফেলা বন্ধ করতে হবে, ফ্যক্টরী মালিকদের ইটিপি ব্যবহার করতে বাধ্য করতে হবে ও সাধারন মানুষের পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। তবেই মাধবদীর বহ্মপুত্র নদ ফিরে আসতে পারে পুর্বের রূপে।