• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

গাজীপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এস ও টুটুল :
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সবুজ বাংলা ২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত দুই শিশু হলো— ওই এলাকার জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৮) এবং মিলন মিয়ার মেয়ে মোহনা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে চিংড়ি মাছ ধরতে যায় রাবেয়া ও মোহনা। এসময় অসাবধানতাবশত দু’জনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির মাধ্যমে তাদের মরদেহ উদ্ধার করে।
শিশুদের অকালমৃত্যুতে শোক প্রকাশ করে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেত্রী রিনা বেগম বলেন, এ ঘটনা আমাদের সবার জন্য হৃদয়বিদারক। আমি নিহত শিশুদের পরিবারকে গভীর সমবেদনা জানাই ও ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
এদিকে শিশু দু’টির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে মাতম। গাজীপুর সদর মেট্রো থানার এসআই মনির হোসেন জানান, শিশুদের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category