সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। তিনি বলেন, দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাজাতীয় পার্টির অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘আজকে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে পার্টির পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা সভা ছিল। এর মধ্যে নুরের দলের লোকজন মিছিল নিয়ে এসে আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরাও প্রতিরোধ করেছি।
আমাদের ১০-১২ জন লোক আহত হয়েছেন। একজনের চোখে সমস্যা হয়েছে, তাকে ঢাকা মেডিক্যালে পাঠিয়েছি। আমি নিজেও আহত হয়েছি। আজকের ঘটনার বিস্তারিত সবাইকে জানাতে সাড়ে ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং আছে ,সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।