• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

জম্মু কাশ্মিরে বৃষ্টি-ভূমিধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে ছয়জন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়। এছাড়া এক জায়গায় মেঘ বিস্ফোরণের তথ্যও জানা গেছে।
সাধারণ মানুষকে নদীর পাড় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া এ মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা।
জাতীয় মহাসড়ক-২৪৪ এর একটি অংশ ধস এবং রাস্তায় পাথর পড়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জম্মুর অবস্থা বেশ খারাপ। কাছ থেকে পরিস্থিতি দেখতে শ্রীনগর থেকে পরবর্তী বিমানে করে জম্মুতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তাওয়াই এবং রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো এখন বন্যায় প্লাবিত হয়ে আছে। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category