সবুজবাংলা২৪ডটকম, চাঁদপুর : ড্যাফোডিল ফাউন্ডেশনের সহযোগিতায় জীবিকা চাঁদপুর কর্তৃক বাস্তবায়িত “জীবিকা প্রকল্প (পর্ব-৩)” এর সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার বাবুরহাট মডেল টাউনে ড্যাফোডিল ইন্টারন্যাশানাল স্কুলের ইউনুস খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত জীবিকা চাঁদপুর প্রকল্প যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানবিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকার এক উজ্জ্বল মডেল হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বেকারত্ব হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক কল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
২০১৫ সালের মার্চ মাসে যাত্রাশুরুকরে প্রকল্পটি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর, আশিকাটি, মইশাদী, তরপুরচন্ডী ইউনিয়ন এবং চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ২,৫০০ পরিবারের প্রায় ১২ হাজার সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করেছে। যাকাত ব্যবস্থাপনার সঠিক প্রয়োগের মাধ্যমে জীবিকা প্রকল্প ইতিমধ্যে সমাজে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।
প্রকল্পের মূল দর্শন“যাকাত দাননয়, এটি অধিকার”। এই বিশ্বাসের ভিত্তিতেই সুদমুক্ত অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মাধ্যমে সুবিধাভোগীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে।