• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চব্বিশের জুলাই আন্দোলনে তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। গতকাল রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইন্সটিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল। তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এই কারনেই তরুণ কিশোরদের অদম্য স্পিডের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল ।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তবর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদেরকে উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদেরকে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন তরুণ কিশোরেরা কোন কাজে পিছপা হয় না। তাই তাদেরকে দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদের কে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের চিফ ন্যাশনাল কাউন্সিলিং সেন্টারে চিফ ইসমত জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category