• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মোঃ শাহজাহান

একেএম শাহজাহান :
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি,লড়াই করেছে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এছাড়াও তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতন থেকে যদি নেতাকর্মীরা শিক্ষা না নেয় তাহলে তাদের থেকে ভয়াবহ পরিণত হবে। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কিনা সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতন্ত্রকামী জনগণ,গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আন্দোলনরত দলগুলোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারকে বলব বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত শেষ পর‌্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। হাজারো শহিদদের কাক্সিক্ষত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনি ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়েছে। যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।দেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার কোনোই বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ যুগ্ম আহবায়ক এড. এবিএম জাকারিয়া,জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হালদার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন। জেলা শ্রমিকদলের আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা কূষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুন প্রমূখ ,পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের।

নোয়াখালীর সেনবাগে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
একেএম শাহজাহান : নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো, একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। স্থানীয়রা জানায়, দুই বোন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুরঘাটে মুখ ধোয়ার জন্য যায়। একপর‌্যায়ে বড় বোন অহি পুকুরের ঘাটে থাকা একটি শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিও পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর‌্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category