• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সবুজবাংল২৪ডটকম, ঢাকা : মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউট (আইআরআই) এর ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হ্রদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন আইআরআই-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপ-পরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার। বৈঠকে তারা ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category