• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় কয়রা সদরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সুবির কুমার দত্তের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, মৎস্য চাষি রাসেল আহমেদ, রিপন হোসেন, কবি আঃ রাজ্জাক মদিনাবাদী প্রমুখ। আলোচনা শেষে কয়রা উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বতুল বাজার গলদা চিংড়ি চাষী ক্লাষ্টারকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
কয়রা (খুলনা) প্রতিনিধি : পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ইতিপুর্বেও জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহন করেন। রবিবার ( ১৭ আগষ্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন তাকে এই সম্মাননা প্রদান করেন। এ ছাড়াও একই অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কয়রা থানার এস আই তারেক মাহমুদ, এস আই বিজন, এস আই প্রণয় মন্ডল, এস আই তনয় কুমার পাল, এএস আই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এএসআই ফজলুল হক এবং এএস আই ফরিদুল ইসলাম সহ মোট ৮ জন চৌকস পুলিশ অফিসারকে নগদ অর্থ পুরস্কারে দেওয়া হয়। জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জিএম ইমদাদুল হক এ পুরস্কার পেয়েছেন। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্চ (ওসি)) ইমদাদুল হক বলেন, এই সম্মান আমার নয়, কয়রা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় জনগণের পাশে আছি। তিনি কয়রার সার্বিক আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category