সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান লাখো ছাত্র-জনতার প্রেরণার বাতিঘর উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নিউ প্রজন্মের আইকন সাবেক ছাত্রনেতা কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী, মেম্বার ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অদম্য সংগ্রামী নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.নিজাম উদ্দিন এবং ড.শাহ হোসাইন আহমাদ মেহেদী প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে।” বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল হতে হবে। কৃতিত্বের আসল পরীক্ষা শুরু হবে তখন। সততা আর নৈতিকতা ধরে রাখতে পারলেই সাফল্য স্থায়ী হবে। শনিবার ১৬ আগস্ট উলিপুর এমএস স্কুল এণ্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম প্রমূখ। আয়োজক উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের উন্নয়নের শক্তি। তাদের স্বপ্ন পূরণে আমরা সবসময় পাশে থাকবো। উলিপুরে নদী ভাঙন রোধে ও উন্নয়নে কাজ করবে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’। তিনি আরো বলেন, উলিপুরে কেউ না খেয়ে থাকবে না, চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। আমরা উলিপুরকে পরিবর্তন করতে চাই। আমরা ঘরে ঘরে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই।