• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নির্বাচনের আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে: নুর

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ব্রাহ্মণবাড়িয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টিসহ আওয়ামী দোসর অন্য দলগুলোকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।
এসময় ভিপি নুর বলেন, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category