সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সদর ইউনিয়নের ৬৮ নং পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেকের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, এস,এম, সি ও পি,টি,এ কমিটি এই অনুষ্ঠানের আয়োজনে করে। বিদ্যালয়েন এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক এস এম সির সভাপতি মাওলানা রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও উপজেলা রির্সোস সেন্টারের ইনসট্রাক্টর জি এম লোকমান হোসেন। এতে আরও বক্তব্য রাখেন মদিনা মডেল সরকারি প্রাথমিক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি শহীদ সরোয়ার, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, লুতফর রহমান, অমল কৃষ্ণ বাইন, : শাহ আলম, মিনাক্ষী রায়, সুফিয়া পারভীন, খালেদা পারভীন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এস এম নুরুল আমিন নাহিন, সহকারি শিক্ষক মোস্তফা জামাল, মোঃ রফিকুল ইসলাম, মাওঃ নুরুল ইসলাম, অভিভাবক মোঃ হষরত আলী সানা, মোঃ ইয়াকুব আলী সানা, মোঃ আঃ রাজ্জাক সানা, মোঃ ইমদাদুল হক, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম আজু প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,প্রাক্তন শিক্ষার্থী, ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা ১নং কয়রা গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে পল্লী চিকিৎসকের স্ত্রীকে যৌন হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১নং কয়রা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ আনিছুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কয়রা সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, আমার স্ত্রীকে দির্ঘদিন ধরে যৌন হয়রানী করে আসছে। আমার স্ত্রী তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করার পাশাপাশি বিভিন্ন ভাবে নির্যাতন করে চলেছে। তারই রেশ ধরে ঐ ইউপি সদস্যর ইন্ধনে আমাকে কয়েক বার মারপিট করা হয়েছে। আমরা অসহায় হওয়ার কারনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারছি না। রেজাউল করিম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগের এক প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার স্ত্রীকে যৌন হয়রানী বিষয়টি প্রতিবাদ করলে গত ৩১ জুলাই কয়রা বাজারের হাইস্কুল মোড়ে সে নিজেই আমার উপর অতর্কিত হামলা চালায়। শুধু আমাকে নয় ঐ ইউপি সদস্যর নির্যাতনের শিকার হয়েছে এলাকার আরও নিরহ মানুষ। ১নং কয়রা গ্রামের রবিউল ইসলাম মিটুর জায়গা জোর করে দখল করে রেখে তৈরী করেছে ঘরবাড়ি। এ ব্যাপারে মিটু কয়রা থানা সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করলে ইউপি সদস্যকে সেখানে হাজির না হয়ে বিভিন্ন ভাবে তালবাহনা করে থাকে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তার হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
কয়রায় উত্তর বেদকাশিতে জাতীয় ও আন্তর্জাতিক য্বু দিবস পালন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় এ উপলক্ষে উত্তর বেদকাশিতে এক র্যালী শেষে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সিএনআরএসের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, শিক্ষক মোঃ আবুল বাশার, অচিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রি, হেনা রানী মন্ডল, ইউপি সদস্য অশোক কুমার শীল, মিতা রানী মন্ডল, সিএনআরএসের তুহিন হোসেন, আঃ ছাত্তার, যুব ইয়র্থের সদস্য সবুজ হোসেন, আমিনুল ইসলাম, শিক্ষার্থী মাহিন হোসেন, শাহিনা আক্তার লিলি প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।