• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাটা সফটম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিংটেক সেন্টারউদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে অভ্যস্ত করে তুলতে ও ব্যবহারিক শিক্ষার মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডাটা সফটম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং -ডিআইইউটেক সেন্টার) উদ্বোধন করা হয়েছে। ১১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে এ সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ডাটাসফটম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং (ডিএমএ) এর চেয়ারম্যান মাহাবুব জামান। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএমএ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান, রহিম আফরোজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম। পরে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে ডিএমএ-ডিআইইউ টেক সেন্টারের উদ্বোধন করেন এবং সেন্টারের বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category