সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলার বসবাসরত আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে শিক্ষা শিক্ষার আলো ছড়াতে খাতা কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন ।রবিবার (১০আগষ্ট) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের আদিবাসি পাড়ায় সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় ও আইসিডির তত্বাবধানে মুন্ডা শিশুদের হাতে উপহার হিসাবে খাতা, কলম ও অনন্য সামগ্রী তুলে দেওয়া হয়।পঞ্চম শ্রেণির ছাত্র সুখদেব মুন্ডা বলেন, এভাবে আমাদের ডেকে আগে কেউ লেখাপড়ার জন্য উপহার দেয়নি৷ খোঁজ খবর নেয়নি। আমরা আমাদের বাবা-মাকে গিয়ে বড় বন্ধুদের কথা বলবো। স্কুলে গিয়ে নতুন খাতা কলম বন্ধুদের দেখাবো।এবং ভালোভাবে পড়াশুনা করবো। বিতরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের কয়রা উপজেলার টিম লিডার সংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির সদস্য আশিকুজ্জামান, আব্দুল্ল্যাহ আল মামুন,রাকিবুল হাসান বাদশা,প্রসনজিৎ মুন্ডা প্রমুখ।আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন,এই উদ্যোগ মুন্ডা শিশুদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি সমাজের সকল স্তরে সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে।আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের শিশুরা আর দশ টা শিশুর থেকে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পায় না। আমরা আগামীর প্রজন্মকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বেড়ে উঠার জন্য সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি৷ প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।পর্যায়ক্রমে উপজেলার সকল মুন্ডা শিশুদের এ সহযোগীতা করা গবে। আমরা আশা করি আমাদের এই উদ্যোগে সবাইকে পাশে পাবো।
কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মাঝেরআইট গ্রামের মধুসূদন সরকারের পুত্র অচিন্ত কুমার সরকার। রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ আগস্ট ১নং কয়রা গ্রামের সাজেদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সহ আরও ৪ জনের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো যে, আমার প্রতিপক্ষরা উল্লেখিত জমি কয়রা মৌজায় এস এ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২ নং খতিয়ানে রেকডিয় মালিক আমার পুর্ব পুরুষেরা। ঐ জমি ২০০৪ সালে কামরুল ইসলাম গংরা আমার শরীক মৃতঞ্জয় সরকার গংদের নিকট হতে খরিদ করেছে বলে দাবি করে। কিন্তু মৃতঞ্জয় সরকার গংরা বাংলাদেশ স্বাধীনের পুর্বে নিরুদ্দেশ রয়েছে। কামরুল ইসলাম গংরা যে দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তির দাবি করছে তার দলিলটি আদৌও সঠিক কিনা তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। ঐ দলিলের বৈধতা নিয়ে ইতিমধ্যে কয়রা দেওয়ানী আদালতে একটি মামলা চলমান রয়েছে। যার নং-৬৬/১৬। ইতিপুর্বে ঐ সম্পত্তি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গা শালিশ বৈঠক হলেও তা কামরুল ইসলাম গংরা কোন সিধান্ত মানে না। আমি একজন সরকারি কর্মচারী। আমার চাকুরীতে ক্ষতি করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারই রেশ ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও হয়রানী করার উদ্দেশ্য মিথ্যা তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে, তাদের বসত বাড়ির ঘেরাবেড়া ভাংচুর করা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে । তথ্যটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঐ ঘটনার রেশ ধরে কয়রা থানায় একটি জিডি করা হয়েছে। তা মিথ্যা। তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। প্রতিপক্ষরা খুবই প্রভাবশালী হওয়ায় আমরা প্রতিবাদ করতে সাহষ পায়না। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রৎিাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, মোঃ গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুর ইসলাম, ফারুক আজম প্রমুখ। মাবনবন্ধনে বক্তরা সাংবাদিক তুহিন সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।