• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

মাধবদীর কবিরাজপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ আল আমিন :
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা ও এর ফলে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের বিরুদ্ধে গত বুধবার সকালে নরসিংদী জেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবিরাজপুর গ্রামবাসীর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মূলত দ্রুত ড্রেন নির্মাণ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।কবিরাজপুর গ্রামের মানুষ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সামিল হন এ মানববন্ধনে। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সড়ক ও ঘরবাড়ি ডুবে যায়। শিশু-বৃদ্ধসহ সবাইকে প্রতিদিন নানা ভোগান্তির মধ্য দিয়ে চলাফেরা করতে হয়। এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে দিন দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কোনো রাজনীতি করতে আসিনি, এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। জলাবদ্ধতায় অতিষ্ঠ জীবন—এর সমাধান চাই এখনই।” তারা আরও জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তোলেন তারা।
আজকের এই মানববন্ধন নিঃসন্দেহে সচেতন নাগরিকদের একটি গণতান্ত্রিক, দায়িত্বশীল ও সময়োপযোগী উদ্যোগ যা আগামীতে ন্যায্য অধিকার আদায়ের পথকে আরও সুদৃঢ় করবে। একটি সুস্থ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে মাধবদীর কবিরাজপুরবাসীর এ ঐক্যবদ্ধ পদক্ষেপ শুধু সময়ের দাবি নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্তও।


মাধবদী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৯ আগষ্ট শনিবার মাধবদী কলেজ হলরুমে।
মাধবদী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব কামাল আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মোঃ আনোয়ার হোসেন (আনু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আল আমিন, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আরাফাত রহমান, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ নুরুল হক, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ ইয়াহ ইয়া, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আহসান উল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন মাধবদী কলেজ শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এসএম খাদিজা আক্তার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যশোদা দুলাল চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক কামরুল হক, সহকারী অধ্যাপক শিরিন আক্তার, সহকারী অধ্যাপক উত্তম কুমার সাহা সহ কলেজের শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভূলে গেলে চলবে না। তাদের ত্যাগকে স্বার্থক করার জন্য শোককে শক্তিতে পরিনত করে সামনে এগিয়ে যেতে হবে।


গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category