• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

ইন্দোনেশিয়ান নাগরিকদের ছিনতাই ঘটনায় দুই আসামি গ্রেপ্তার: স্বর্ণালংকার, ডলার ও অস্ত্র উদ্ধার

শরীফ ওমর টুটুল :
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসা দুই বিদেশি নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ আগস্ট)রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কুনিয়া তারগাছ এলাকার আনোয়ার ইস্পাতের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝ লেনে এই দস্যুতা সংঘটিত হয়। যানজটের কারণে গাড়ির গতি ধীর থাকায় সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত দুই বিদেশি নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত মালামালের মধ্যে ছিল ১টি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন,
৩টি ডেবিট কার্ড,১টি ক্রেডিট কার্ড,২টি জাতীয় পরিচয়পত্র,২টি ড্রাইভিং লাইসেন্স, নগদ ৬০০ মার্কিন ডলার,নগদ ৬০ মালয়েশিয়ান রিংগিত
স্বর্ণের চেইনসহ ২৫ গ্রাম স্বর্ণালংকার যার বাজার মূল্য প্রায় ৪,৮০,০০০/- টাকা।
সোমবার ভুক্তভোগীরা গাছা থানায় মামলা দায়ের করলে (মামলা নং-০৩, তারিখ: ০৪/০৮/২০২৫, ধারা-৩৯২ দণ্ডবিধি), তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান শুরু করে।
পুলিশ কমিশনার, জিএমপি’র সার্বিক তত্ত্বাবধানে এবং গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জের নির্দেশনায় গাছা থানার একটি চৌকস টিমের নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রহিম মিয়া (২৯),টঙ্গী এরশাদ নগর এলাকার আবুল কালামের ছেলে ও শমসের আহমেদ (৩৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
বর্তমানে কুনিয়া তারগাছ এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
ছিনতাইয়ে ব্যবহার করা দেশিয় অস্ত্রের মধ্যে ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি লোহার ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোঃ রহিম মিয়ার বিরুদ্ধে গাছা ও টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে ছিনতাই, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মামলাও।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category