সবুজবাংলা২৪ডটকম গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয়েছে ৪ মাসের শিশু রাইহান। মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে শিশুটির বাবা রিপন মিয়া (২৩) ও মা হাফিজা (২০)।
রোববার সকাল সাড়ে ৪ টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ডের কামারগাঁঁও এলাকার সাজ্জাদ মুন্সির বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আগুন ঝলসানো রিপন মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ঘোষ পাড়া এলাকার লিটন মিয়ার ছেলে।
সে গাজী গ্রুপ অব কোম্পানিতে গাজী ট্যাংক ও সিংক মার্কেটিংয়ে টঙ্গী, পূবাইল ও কালীগঞ্জ এরিয়াতে শিক্ষানবিশ হিসাবে কাজ করতো। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী গ্রুপ অব কোম্পানির গাজীপুর এরিয়ার ম্যানেজার আতিকুর রহমান।
ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা যায় গ্যাস লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় স্পট ডেথ হয় ৪ মাসের শিশু রাইহানের। অপরদিকে শিশুটির বাবা রিপনের শরীরের ৭০% ও মা হাফিজার ৮০% পুড়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় দু’দিন আগে শুক্রবার রিপনের পরিবারটি স্থানীয় সাজ্জাদ মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে উঠে।
সাজ্জাদ মুন্সি জানান গত শুক্রবার আমার বাসায় ভাড়াটিয়া হিসাবে উঠে। খাট না থাকায় ঘরের মেঝেতেই বিছানা পেতে ঘুমিয়ে ছিল।
রোববার সকালে বিস্ফোরণের সাথে সাথে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড সার্জারিতে রেফার্ড করে। ডাক্তার বলেছে প্রকৃত অবস্থা ৪৮ ঘন্টার মধ্যে জানানো যাবে।মৃত ৪ মাসের রাইহান তার মা-বাবার পাশেই আছে।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে মামলা, ৭৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড় সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দূর্নীতি দমন কমিশন ঢাকা।
রোববার সকালে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।
রোববার সকালে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের মামলা অনুমোদনের এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছে গাজীপুর সিটি করপোরেশনে দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও।
দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার সাত মাস পর তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। সে সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করেন।
এছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে, ওই ভুয়া অ্যাকাউন্টে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করে জাহাঙ্গীর আলম তা আত্মসাৎ করেন বলেও দুদক জানিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা দুদকের উপ-পরিচালক মোঃ বায়েজিদ জানান মামলাটি হেড অফিসে ইস্যু হয়েছে।এর আগে জাহাঙ্গীর আলমের মা সাবেক মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীব বসাকের বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে গাজীপুর দুদকে তদন্ত চলমান রয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক সরফ উদ্দিন আহমেদ চৌধুরী সাবেক মেয়র ও তার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান আইন তার নিজস্ব গতিতে চলবে।
উল্লেখ ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে একটি ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
আওয়ামী লীগের একটি অংশের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে মেয়রের দলীয় সদস্যপদ কেড়ে নেয় আওয়ামী লীগ। তারপর বরখাস্ত হন মেয়র পদ থেকেও।পট পরিবর্তনের পর পালিয়ে যায়