• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি।

বায়েজিদ :
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর – ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে রাইকুল ইসলাম নামে এক মাদককারবারি।
২ আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাইকুল ইসলাম(৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category