• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

পলাশবাড়ী উপ: স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সিং সুপারভাইজারের টিকটক ভিডিও ভাইরাল

বায়েজিদ :
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ী, ২৮ জুলাই ২০২৫ঃ হাসপাতালউটিরত অবস্থায় টিকটক ভিডিও বানিয়ে সমালোচনার মুখে পড়েছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আফরোজা খানম।
নিজের নির্ধারিত কক্ষে বসে তার টিকটক ভিডিও তৈরির ঘটনাটি এখন উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার টিকটক আইডিতে এমন একাধিক ভিডিও দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা, বিশেষ করে নার্সিংয়ের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে ডিউটির সময় টিকটক ভিডিও তৈরি করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
জনসেবার মহান ব্রত নিয়ে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ পেশাগত নীতি ও নৈতিকতার চরম লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।
উপজেলা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা চলছে।
সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল পর্যন্ত অনেকেই এ ধরনের কর্মকাণ্ডকে সরকারি চাকরির বিধিমালা এবং পেশাগত মর্যাদার পরিপন্থী বলে আখ্যায়িত করছেন। এমন কর্মকাণ্ড সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি জনগণের আস্থায় চিড় ধরাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category