সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সদ্য ঘোষিত বিএনপির কয়রার ৭ টি ইউনিয়নের সার্চ কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে এই প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফা, জিএম মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, আঃ রহমান বাচ্চু, এফ এম মোহররম হোসেন,মাষ্টার জামাল ফারুক জাফরিন,আঃ গফফার, কামরুল ইসলাম, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুজ্জামান, জিয়াউর রহমান জিতু,আমিরুল ইসলাম, এ করিম, ছন্টু, মিনারুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ,হাফিজুর রহমান, যুবদল নেতা মোতাসিম বিল্লাহ, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান রাজু,রফিকুল ইসলাম, কামাল হোসেন, মৎস্যজীবি দলের নেতা আছের উদ্দিন, সোবহান সানা, শ্রমীক দল নেতা আঃ রউফ, আজিজুল ইসলাম আজু, তারেক আরেবী, তাতীদল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, তোহিদুর রহমান প্রমুখ।
কয়রায় ৭ শ কেজি অবৈধ কাঁকড়া সহ ১ টি ট্রলার জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়া সহ একটি ইন্জিন চালিত ট্রলার জব্দ করেছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের চরামুখা এলাকার কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে এ সকল কাঁকড়া ও ট্রলার জব্দ করা হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইন্জিন চালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন ,জুন-আগষ্ট এই ৩ মাস সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় চোরাকারবারিরা অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে লোকালয়ে নিয়ে আসার পথে তা আটক করা হয় । সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত কাঁকড়া ২৭ জুলাই সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন , সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।