সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী ইমাম পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় ইমামরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। সে জন্য কয়রার উন্নয়নে তিনি ইমামদের সার্বিক সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মাওলানা শেখ সাইফুল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আয়ুব আলী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আঃ রহিম হাফেজ মনিরুজ্জামান প্রমুখ।
কয়রা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ আসামী আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে। শুক্রবার (২৫ জুলাই) দিন ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার হরিনগর গ্রামের সোহরাব সানা, বিল্লাল সানা, তাজমুল সানা ও মোছাঃ হালি খাতুন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সিআর-৫১/২৫ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।