• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্য সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় খাবারের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের।
কিন্তু সেই খাবার নিতে গিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত, দুই মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত এক হাজার ৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৫৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৪৯৮ জন।
এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করেছে, ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না।
সেভ দ্য চিলড্রেন ও মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়ের্স (এমএসএফ) সহ ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের ফাঁদে পড়েছে। সহযোগিতা ও যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করে তারা দেখছে ভয়াবহ পরিস্থিতি।
ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় সহায়তার পরিমাণ কমেছে। যদিও এর কর্মকর্তারা বলছেন, খাদ্য আছে, কিন্তু সংস্থাগুলো তা মানুষকে দিতে পারছে না।
সংস্থাগুলোর চিঠিতে বলা হয়েছে, দিনে মাত্র ২৮টির মতো ট্রাক এখন গাজায় যাচ্ছে। যদিও জাতিসংঘ দিনে কমপক্ষে ৬০০ ত্রাণবাহী লরি পাঠানোর কথা বলেছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category