• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা থানা পুলিশ শুক্রবার (১৮ জুলাই) বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে। এই অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়রা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলামও রয়েছেন।
কয়রা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক কারবারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। গ্ৰেপ্তারকৃতরা হলেন ষোলহালিয়া গ্রামের ইব্রাহিম মিস্ত্রীর ছেলে মোঃ দিদারুল ইসলাম, ,মদিনাবাদ গ্রামের মৃত আঃ রহমান গাজীর কন্যা মোছাঃ রোজিনা খাতুন, মোছাঃ নাহার খাতুন, ও পুত্র মোঃ রবিউল ইসলাম এবং মোঃ আনারুল ইসলাম। উত্তর বেদকাশী গ্রামের মৃত জালাল ঢালীর ছেলে মোস্তফা মনিরুজ্জামান। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category