• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে শহিদ স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই তারেক মাহমুদ,কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, গন অধিকার পরিষদের কয়রার সভাপতি মোঃ ইয়াছিন আলী, জুলাই আন্দোলনের আহত ছাত্র আলতাপ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।

সুন্দরবনে বন কর্মীদের অভিযান, ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি জব্দ
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন কালাবগি স্টেশনের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ির ছোট কচুখালী সিসা খাল এলাকা হতে বন কর্মীরা অভিযান চালিয়ে ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি মাছ জব্দ করেছে। জব্দকৃত শুটকি চিংড়ির আনুমানিক মুল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিক নির্দশনায় গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ সালাম ও আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে এই অবৈধ শুটকি চিংড়ি জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category