• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কয়রায় জামায়াত নেতা মাওঃ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাওলানা মিজানুর রহমান বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৬১৭ তাং-১৫-৭-২৫ ইং। ঐ অপপ্রচার মাধ্যমে
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসেবে উল্লেখ করা হয়েছে । সম্প্রতি ‘প্রতিদিনের খবর’ নামের একটি ফেসবুক পেজ থেকে মাওলানা মিজানুর রহমানকে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। এতে তার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এই জিডি করা হয়েছে । কয়রা উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ বলেন, জনদরদী ও আপোষহীন নেতা মাওলানা মিজানুর রহমান একজন আলেমীদ্বীন। তার কণ্ঠ দমন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, মাওলানা মিজানুর রহমান একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমি ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল বলেন, উক্ত আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রদান করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরবনে বিশেষ অভিযানে ৫ নৌকা সহ অবৈধ কাঁকড়া জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন নলিয়ান স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে ৫ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ সকল নৌকা হতে ২১০ কেজি অবৈধ কাঁকড়া সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গত সোমবার দিন ব্যাপি স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা সহ কাঁকড়া জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে। অপরদিকে একই দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জাবা নদীর মুড়ালীখাল এলাকা হতে ২ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় নৌকা হতে কাঁকড়া ধরার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category