• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তা বন্দী লাশ উদ্ধার

এসও টুটুল :
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম মাই ওয়ান ইলেকট্রনিকস কারখানা এলাকায় সাড়ে পাঁচ বছরের শিশু নাবিলা খানিজ নাবার বস্তাবন্দি লাশ নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪ টার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান ওই কারখানার পাশের ঝোপের ভেতর থেকে তার চাচা বস্তাবন্দি শিশুটির মৃতদেহের সন্ধান পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শিশুটিরর চাচা মিজান জানান শিশু নাবার বাবা নাসির মিয়া আড়াই বছর ধরে মালয়েশিয়ার একটি প্লাস্টিক কারখানায় চাকুরি করেন। তার ২ বছররের আরেকটি মেয়ে রয়েছে। তার বায়রা ভাই সাদেকুলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে তার পরিবার। গত ৯ জুলাই বিকাল ৪ টায় নাবার নিখোঁজের পর আমরা সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আমরা ছোট্ট এই শিশুকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিলাম। আমরা বুঝতে পারছি না এই শিশুটিকে কেন হত্যা করা হলো। আমরা চাই দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করে খুনিদের আইনের আওতায় আনা হুউক।
এবিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category