• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

শাহিন মিয়া :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সফল অভিযানে ২৪০ লিটার দেশি বাংলা মদসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রোবায়েত এর নেতৃত্বে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টিম রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি নির্দিষ্ট স্থানে মদ মজুদের তথ্য নিশ্চিত হয়ে সেখানেই হানা দেওয়া হয়। অভিযানে ২৪০ লিটার দেশি মদ ছাড়াও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মৃত ভোলাতনের ছেলে চিচুয়া রাম, তার ছেলে শ্রী সুনিল বাবু এবং একই এলাকার মৃত শংকরের ছেলে বিনেশ চন্দ্র। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তীতে জব্দকৃত মদ, মোবাইল ও আটক ব্যক্তিদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকলে সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category