• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত এলাকায় আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। শনিবার ভোরে জেলার সদর উপজেলার অমরখানা এবং সিংরোড সীমান্ত দিয়ে পাঁচ জন নারী পাঁচ জন শিশু ও পাঁচ জন পুরুষকে পুশইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, শুক্রবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চাকলাহাট ইউনিয়নের সিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৪/১৯-এর খুনিয়াপাড়ায় ১০ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময়ে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের অমরখানা বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৩/৩ এস সংলগ্ন এলাকায় পাঁচ জনকে ঠেলে দেয় বিএসএফ। সকালে বোর্ডবাজার এবং খুনিয়াপাড়া থেকে বিজিবির টহল দল তাদের আটক করে। পরে দুপুরের দিকে পঞ্চগড় সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে বিজিবি।
পুলিশ বলছে, থানায় তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে রাখা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি ১৫ জন বাংলাদেশি নাগরিককে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি নাগরিক কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক হলে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category