• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি:
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মূল লাইনে ওঠার সময় শেষের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগিটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হয়।
এ দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category