• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালেবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় রাশিয়া।
বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের স্বীকৃতি আমাদের পারস্পরিক সহযোগিতায় গতি আনবে।
তালেবান সরকারের পক্ষ থেকেও এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।
মুত্তাকি বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটলো।
এর আগে, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে কিছু দেশের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম চলছিল।
রাশিয়ার এই স্বীকৃতির মাধ্যমে প্রথমবারের মতো তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিক বৈধতা পেল। বিশ্লেষকদের মতে, এটি আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category