• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে গণ-অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদতক :
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : গত মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কালিবাড়ী রোডে অবস্থিত জেলা কার্যালয়ে দেশব্যাপী পালিত ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানটি হয়।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাইয়ে ফেসিস্ট হাসিনা সরকারের বর্বরোচিত হত্যা ও হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ত্রিশ হাজার আহত এবং পঙ্গুত্ব বরণ করে। এই সকল জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়ার ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইসাহাক আলী খান, সদর আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন ছিল একটি অভূতপূর্ব আন্দোলন, পৃথিবীর অন্য কোন দেশে এমন নজির নেই। এ আন্দোলনে শুধু ছাত্র নয় বাংলাদেশের সর্বস্তরের জনগণ মহিলা, শিশু, সাধারণ মেহনতী মানুষ রাস্তায় নেমে এসেছিলো। তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পিতৃহত্যার প্রতিশোধের জন্য ক্ষমতায় বসেছিলো। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই— আপনারা অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ক্ষমতার চেয়ারে বসে আছেন, তাই কোন একক দলের প্রতি সহানুভূতি প্রদর্শন করবেন না।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে নিহত ও আহত সকলের জন্য দোয়া করে এবং দেশের কল্যান ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category