• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

ইন্দুরকানীতে বিএনপির কমিটি গঠন ঘিরে সংঘর্ষ, আহত ৬, সমন্বয়ক লাঞ্ছিত, কমিটি গঠন স্থগিত!

নিজস্ব প্রতিনিধি:
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল লাঞ্ছনার শিকার হন।
ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টায়, বালিপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন কমিটি গঠনের জন্য শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল সেখানে পৌঁছালে স্থানীয় আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আঃ জলিল শেখের সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাকিবসহ উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। পরে বিএনপি নেতা আবুল কালাম শিকদারের সমর্থকরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও দেশীয় অস্ত্র, দা, জিআই পাইপ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে সাত নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. জাকির হোসেন (৩৫), সদস্য রিয়াজুল ইসলাম (৫০) এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনায়েত হাওলাদার আহত হন। গুরুতর আহত জাকির ও রিয়াজুলকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়। উভয় পক্ষকে নিয়ে বিকেলে উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল জানান, “ইউনিয়ন কমিটি গঠন বানচাল করতে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ৭টি ওয়ার্ডের ভোটার তালিকা ও দলীয় ব্যানার ছিনিয়ে নেয়।”
অন্যদিকে, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, “সমন্বয়ক ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ ও জেপি-সমর্থিত লোকদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় বিএনপির পরাজিত নেতারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। তবে আমি এতে জড়িত নই।” এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category